সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৭ 🪪

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লিংক রোডে ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ সমাবেশ

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং মাসদাইরে কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দলে নিহতের ঘটনাকে পুঁজি করে ওলামা দল ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘আল-ফালাহ্’ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফতুল্লা থানা ওলামা দল ও অঙ্গসংগঠন।

শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ ভবনের সামনে থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লিংক রোডের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চাঁনমারী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা সন্ত্রাস-নৈরাজ্যবিরোধী এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নানা স্লোগান দেন।

ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

সমাবেশে বক্তরা বলেন: “একটি স্বার্থান্বেষী ও ষড়যন্ত্রকারী মহল সুপরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। মাসদাইরে সংঘটিত কিশোর গ্যাংয়ের মধ্যকার অপ্রীতিকর ঘটনাটি একটি সম্পূর্ণ ভিন্ন বিষয় হলেও সেখানে অত্যন্ত চাতুর্যের সাথে সমাজসেবামূলক সংগঠন ‘আল-ফালাহ্’ এবং রাজপথের পরীক্ষিত ওলামা দলের নেতৃবৃন্দকে জড়িয়ে মামলা দেওয়া হয়েছে। এটি কেবল হাস্যকরই নয়, বরং জাতীয়তাবাদী শক্তি ও আলেম সমাজকে সামাজিকভাবে হেয় করার এক গভীর ষড়যন্ত্র। প্রকৃত অপরাধী ও সন্ত্রাসী চক্রকে আড়াল করতেই নির্দোষ আলেম ও সমাজকর্মীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা চলছে।

আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে তথ্যপ্রমাণ যাচাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কিন্তু আলেম সমাজ কিংবা ওলামা দলের কোনো নিরপরাধ নেতাকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার চেষ্টা করা হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে ফতুল্লার রাজপথেই সেই চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

বিক্ষোভ মিছিলে ফতুল্লা থানা ও ইউনিয়ন ওলামা দল, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102