বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে মিতালী মার্কেটের ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।
মতবিনিময় সভার আগে তিনি বিদ্যুৎহীন মার্কেটের সার্বিক পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ ও দুর্ভোগের কথা শুনেন। ব্যবসায়ীদের আশ্বস্ত করে মাওলানা আবদুল জব্বার বলেন, বারবার এভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত একটি স্থায়ী ও কার্যকর সমাধান করার জন্য আশ্বাস দেন তিনি।
উক্ত মতবিনিময় সভা ও পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি ও নাসিক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ জামাল হোসেন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহবুব আলম এবং সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীগণ।