শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুতুবপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক রেফায়েত উল্লাহ, সদস্য সচিব জহিরুল ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ঘনিষ্ঠ মোমেন শিকদারের ভোলবদল: বিএনপি পরিচয়ে বেপরোয়া অপকর্ম, গ্রেপ্তারের দাবি শারীরিক প্রতিবন্ধী আল আমিনের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদে টানা ৪ ঘণ্টার ম্যারাথন বৈঠক; এখনো কাটেনি অচলাবস্থা সাইনবোর্ড মিতালী মার্কেট বিদ্যুৎহীন: ব্যবসায়ীদের হাহাকার, স্থায়ী সমাধানের চেষ্টা  জামায়াত নেতাদের ভুট্টা ব্যবসার নামে দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ: পিবিআইয়ের হাতে ছেলে গ্রেফতার, বাবা পলাতক ভাল কাজের জন্য ডাকলে পাবেন: আশা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪ 🪪

কুতুবপুর ইউনিয়ন ওলামা দলের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা; আহ্বায়ক রেফায়েত উল্লাহ, সদস্য সচিব জহিরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুতুবপুর ইউনিয়ন শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. রেফায়েত উল্লাহকে আহ্বায়ক এবং জহিরুল ইসলামকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মাসদাইর পৌর কবরস্থান সংলগ্ন ফতুল্লা থানা ওলামা দলের অস্থায়ী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হয়। ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির এবং সদস্য সচিব হাফেজ মো. মোহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন লাভ করে।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন।

অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে ফতুল্লা থানা ওলামা দলের আহ্বায়ক জিলানী ফকির বলেন,“আমরা সকলের মতামতের ভিত্তিতে অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে কুতুবপুর ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। নবগঠিত এই কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। একই সঙ্গে আমি দৃঢ়ভাবে আশা প্রকাশ করছি—কমিটির প্রতিটি নেতাকর্মী দলীয় আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি শতভাগ অনুগত থাকবেন এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সংগঠনের স্বার্থবিরোধী এমন কোনো কর্মকাণ্ডে কখনোই লিপ্ত হবেন না। জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

প্রধান অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন তাঁর বক্তব্যে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ইসলামী মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ওলামা দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের ওলামা দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। নতুন কমিটি ঘোষণার পরপরই উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে স্বাগত জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102