রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের নারায়ণগঞ্জ মহানগরী আনুষ্ঠানিক উদ্বোধন  নাসিক ১৩ নম্বর ওয়ার্ডে সাবমারসিবল পাম্প উদ্বোধন করলেন প্রশাসক সাখাওয়াত হোসেন খান জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ১৩ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলা হবে: নাসিক প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লিংক রোডে ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অটোরিকশার ধাক্কায় আড়াইহাজারে বৃদ্ধা নিহত, ১৮ মাসের শিশু গুরুতর আহত শোষক নয় বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবো আমরা- আবদুল জব্বার 

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সাবেক এমপির ভাই সানজিদ হাসনাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সানজিদ হাসনাত (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকার রেইন ফরেস্ট ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোগরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রেইন ফরেস্ট ইকো রিসোর্টে অবস্থানরত সানজিদ হাসনাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানজিদ হাসনাতের পিতার নাম মৃত আব্দুল হাসনাত।

পুলিশ আরও জানায়, সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সানজিদ হাসনাতকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102