সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়ার যানজট নিরসনে দৃশ্যমান স্বস্তি: প্রশাসনের পাশাপাশি যাঁর সক্রিয় ভূমিকা, তিনি আহমেদুর রহমান তনু ২৮ নভেম্বর তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, নিবন্ধন ১০ নভেম্বর পর্যন্ত পদ স্থগিতের সিদ্ধান্তকে ‘অন্যায়’ দাবি: আপিলের ঘোষণা আনোয়ার প্রধানের দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা আনোয়ার প্রধান ও রিফাতের পদ স্থগিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, আসছেন হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগত অর্থায়নে সাদিপুরবাসীর জন্য সড়ক সংস্কার করেছি,অপপ্রচারের নিন্দা জানাই: চেয়ারম্যান প্রার্থী কাউসার  নারায়ণগঞ্জের বাতিঘর: বহুমাত্রিক গুণের অধিকারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম ফতুল্লায় বস্তাবন্দি হাত-পা বাঁধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানের নারায়ণগঞ্জ মহানগরী আনুষ্ঠানিক উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ 🪪
সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও স্বাস্থ্য খাতের নানা দূরবস্থার মাঝেও জনগণের পাশে দাঁড়াতে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, বিনামূল্যে প্রতিষেধক বিতরণ, ফগার মেশিনে ওষুধ ছিটানো ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​শনিবার (৩ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ চাষাঢ়া কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ এই কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।
​অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার বক্তব্যে বলেন, সরকারে না থাকলেও জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হবে।
​ডেঙ্গু মহামারি থেকে রক্ষা পেতে গণসচেতনতাকে সবচেয়ে জরুরি উল্লেখ করে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৈজ্ঞানিক তথ্যের ওপর ভিত্তি করে একটি বিশেষ সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে। এই লিফলেটে ডেঙ্গুর বিস্তার, লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, যা নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিস্তৃতভাবে বিতরণ করা হবে।
​এছাড়া এডিস মশার প্রজনন বন্ধে বাড়ির আশপাশ, নালা-নর্দমা ও ফুলের টব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ওয়ার্ডে ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বশীল নাগরিক হিসেবে গৃহস্থালির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতার নানাবিধ নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
মহানগরী জামায়াতের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মো জাকির হোসাইন, কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, হাফেজ আব্দুল মোমিন সহ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গরা  উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102