শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ, শিশুদের নিরাপদ মাঠ নিশ্চিতের তাগিদ হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: আবু সাঈদ ভারপ্রাপ্ত সভাপতি বন্দর মুছাপুরে আওয়ামী দোসরদের নতুন ডেরা’য় বিএনপি নেতা শাহিন, ক্ষোভে ফুঁসছে তৃণমূল আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য- আবদুল জব্বার  নগরীর যানজট নিরসনে নাসিকের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানালেন ডা. মজিবুর রহমান পূজোয় নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা ডিসি ও এসপি’ কাছে মহিলা পরিষদের স্মারকলিপি  অসম্ভবকে সম্ভব করে সর্বমহলে প্রশংসিত শাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান: যানজটমুক্ত নারায়ণগঞ্জে স্বস্তি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মসূচিতে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি যানজট নিরসনে নাসিকের উদ্যোগ: প্রশাসক সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

বন্দর মুছাপুরে আওয়ামী দোসরদের নতুন ডেরা’য় বিএনপি নেতা শাহিন, ক্ষোভে ফুঁসছে তৃণমূল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ 🪪
নারায়ণগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার প্রভাব বিস্তার ও আওয়ামী লীগের সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে বন্দর মুছাপুর ইউনিয়নের মহানগর বিএনপি নেতা শাহিনের বিরুদ্ধে। সাবেক এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী দোসরদের নিজের ‘ডেরায়’ আশ্রয় দেওয়া এবং প্রকাশ্যে সাথে নিয়ে ঘোরার ঘটনায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের পছন্দের মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন এবং সেলিম ওসমানের একনিষ্ঠ কর্মী বলে পরিচিত মঞ্জুর আহমেদ মঞ্জু মেম্বারকে সম্প্রতি এক অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়। সেই অনুষ্ঠানে দুই বিতর্কিত ব্যক্তির মাঝামাঝি বসে মহানগর বিএনপি নেতা শাহিনকে হাসিখুশি মেজাজে দেখা গেছে। ওই ঘটনার ছবি প্রকাশ পাওয়ার পর স্থানীয় রাজনীতির মাঠে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

​দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের অভিযোগ, চব্বিশের আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাতারাতি ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ বনে গেছেন বিএনপি নেতা শাহিন। তিনি দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে বিগত সরকারের সময়ে সুবিধাভোগী ও সেলিম ওসমানের অনুসারীদের নিজের বলয়ে টেনে নিচ্ছেন এবং তাদের রাজনৈতিক সুরক্ষা দিচ্ছেন।

​এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের ত্যাগী নেতারা জানান, বিগত ১৭ বছর ধরে যারা মামলা, হামলা ও জেল-জুলুম সহ্য করে মাঠে আন্দোলন করেছেন, আজ তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে। অথচ ফ্যাসিস্ট সরকারের দোসর ও সেলিম ওসমানের বিশ্বস্ত কর্মীরা আজ বিএনপির নেতাদের ডেরায় বসে হাসাহাসি করছে। এতে সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

​বিক্ষুব্ধ নেতারা অবিলম্বে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বিএনপি নেতা শাহিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগের দোসরদের আশ্রয় দেওয়া বন্ধের জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102