শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ, শিশুদের নিরাপদ মাঠ নিশ্চিতের তাগিদ হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: আবু সাঈদ ভারপ্রাপ্ত সভাপতি বন্দর মুছাপুরে আওয়ামী দোসরদের নতুন ডেরা’য় বিএনপি নেতা শাহিন, ক্ষোভে ফুঁসছে তৃণমূল আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য- আবদুল জব্বার  নগরীর যানজট নিরসনে নাসিকের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানালেন ডা. মজিবুর রহমান পূজোয় নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা ডিসি ও এসপি’ কাছে মহিলা পরিষদের স্মারকলিপি  অসম্ভবকে সম্ভব করে সর্বমহলে প্রশংসিত শাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান: যানজটমুক্ত নারায়ণগঞ্জে স্বস্তি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মসূচিতে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি যানজট নিরসনে নাসিকের উদ্যোগ: প্রশাসক সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য- আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৫ 🪪
ডেঙ্গু ও হাম প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ, লিফলেট বিতরণ, ফ্রি ওষুধ প্রদান এবং ফগার মেশিন দিয়ে মশক নিধন করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর বন্দর সাংগঠনিক উত্তর থানা। 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে বন্দরের কামাল উদ্দিনের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা সমাজে সচেতনতামূলক কাজ নিয়ে এসেছি। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
আপনারা শপথ নেন যে, জনগণের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করুন। তিনি বলেন,  প্রথমত ডেঙ্গু ও হামের ওষুধ দিয়েছি, দ্বিতীয়ত লিফলেট বিতরণ করছি এবং তৃতীয়ত ডেঙ্গুর প্রাদুর্ভাব ও বিস্তার রোধে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়ে মশক নিধন করছি। পাশাপাশি সবাইকে জনসচেতন হতে উদ্বুদ্ধ করছি।”
তিনি বলেন, “আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য। নিজেদের অর্থায়নে সপ্তাহব্যাপী এসব কর্মসূচি পরিচালনা করছি। শুধু ওষুধ দিলেই হবে না, গণসচেতনতা সৃষ্টি করলেই হবে না—এর পাশাপাশি আল্লাহর রহমতও প্রয়োজন। ডেঙ্গু ও হাম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাইব।”
এর আগে নবীগঞ্জের আল-সিফাত কমিউনিটি সেন্টারে বন্দর উত্তর থানা জামায়াত আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কামাল উদ্দিনের মোড় থেকে ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু হয়ে নবীগঞ্জ বাজার হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়।
নবীগঞ্জ ঘাটে দেওয়া বক্তব্যে মাওলানা আবদুল জব্বার এডিস মশার প্রজনন রোধে বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাড়ির আশপাশে পানি জমে থাকলে সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, “এটি একটি মানবিক কাজ।
জনগণের সচেতনতার পাশাপাশি সিটি করপোরেশনেরও দায়িত্ব রয়েছে। আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন নেতৃত্ব নির্বাচন করব, যারা জনগণের জন্য কাজ করবেন। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে দায়িত্বে অবহেলার সুযোগ থাকবে না।”
তিনি আরও বলেন, “পূর্বের মতো এখন আর ভয়ে থাকলে চলবে না। জনগণের অধিকার ও কল্যাণের জন্য সবাইকে সচেতন হতে হবে। সর্বোপরি আল্লাহর ভয় থাকলে আমাদের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।”
বন্দর সাংগঠনিক উত্তর থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি  আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জহিরুল ইসলাম।
এ সময় বন্দর থানা জামায়াতের নায়েবে আমীর ডা: রফিকুল ইসলাম কর্ম পরিষদ সদস্য মহিউদ্দিন মিয়া সহস্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102