শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ, শিশুদের নিরাপদ মাঠ নিশ্চিতের তাগিদ হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: আবু সাঈদ ভারপ্রাপ্ত সভাপতি বন্দর মুছাপুরে আওয়ামী দোসরদের নতুন ডেরা’য় বিএনপি নেতা শাহিন, ক্ষোভে ফুঁসছে তৃণমূল আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য- আবদুল জব্বার  নগরীর যানজট নিরসনে নাসিকের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানালেন ডা. মজিবুর রহমান পূজোয় নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা ডিসি ও এসপি’ কাছে মহিলা পরিষদের স্মারকলিপি  অসম্ভবকে সম্ভব করে সর্বমহলে প্রশংসিত শাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান: যানজটমুক্ত নারায়ণগঞ্জে স্বস্তি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মসূচিতে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি যানজট নিরসনে নাসিকের উদ্যোগ: প্রশাসক সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

যানজট নিরসনে নাসিকের উদ্যোগ: প্রশাসক সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ 🪪

নারায়ণগঞ্জ শহরকে দীর্ঘদিনের তীব্র ও অসহনীয় যানজটের অভিশাপ থেকে মুক্ত করতে এবং অনুমোদনহীন অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক (মিশুক) নিয়ন্ত্রণে কিউআর কোড (QR Code) সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করার সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এই জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত পদক্ষেপের জন্য নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

তিনি এক বিবৃতিতে গণমাধ্যমকে জানান, শিল্প ও বাণিজ্যনগরী নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত যানজটের কারণে স্থবির হয়ে পড়েছিল। অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের বিশৃঙ্খল চলাচলের ফলে শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে সাধারণ পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীদের যথাসময়ে গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।

হীরা সরদার বলেন, “নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর দুর্ভোগ লাঘবে দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন। যানজট নিরসনে কিউআর কোডযুক্ত ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি অত্যন্ত প্রশংসনীয় ও দূরদর্শী। এর মাধ্যমে একদিকে যেমন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে, তেমনি অবৈধ ও অনুমোদনহীন যানের দৌরাত্ম্য বন্ধ হবে।”

তিনি আরও উল্লেখ করেন, কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট চালুর ফলে ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের পক্ষে সহজেই বৈধ ও অবৈধ যান শনাক্ত করা সম্ভব হবে। ফলে ভুয়া লাইসেন্স ব্যবহারের সুযোগ থাকবে না এবং রাজস্ব ফাঁকি রোধের পাশাপাশি যাত্রী নিরাপত্তাও নিশ্চিত হবে।

বিবৃতিতে বিএনপি নেতা হীরা সরদার এই উদ্যোগকে কার্যকর ও স্থায়ী রূপ দিতে নাসিকের সংশ্লিষ্ট বিভাগ, ট্রাফিক প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে একটি আধুনিক, যানজটমুক্ত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে রাজনৈতিক মতভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষকে নাসিক প্রশাসনের এমন ইতিবাচক কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102