শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ, শিশুদের নিরাপদ মাঠ নিশ্চিতের তাগিদ হাফ ভাড়ার দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ বন্দর থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: আবু সাঈদ ভারপ্রাপ্ত সভাপতি বন্দর মুছাপুরে আওয়ামী দোসরদের নতুন ডেরা’য় বিএনপি নেতা শাহিন, ক্ষোভে ফুঁসছে তৃণমূল আমরা যত কাজ করি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য- আবদুল জব্বার  নগরীর যানজট নিরসনে নাসিকের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানালেন ডা. মজিবুর রহমান পূজোয় নারী ও শিশুসহ সকলের নিরাপত্তা নিশ্চিত’র দাবিতে জেলা ডিসি ও এসপি’ কাছে মহিলা পরিষদের স্মারকলিপি  অসম্ভবকে সম্ভব করে সর্বমহলে প্রশংসিত শাখাওয়াত হোসেন ও হাবিবুর রহমান: যানজটমুক্ত নারায়ণগঞ্জে স্বস্তি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মসূচিতে দ্রুত অভিযোগপত্র দাখিল ও বিচার শুরুর দাবি যানজট নিরসনে নাসিকের উদ্যোগ: প্রশাসক সাখাওয়াত হোসেনকে বিএনপি নেতা হীরা সরদারের অভিনন্দন

নগরীর যানজট নিরসনে নাসিকের যুগান্তকারী উদ্যোগকে স্বাগত জানালেন ডা. মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জ শহরকে দীর্ঘদিনের তীব্র ও অসহনীয় যানজটের অভিশাপ থেকে মুক্ত করতে এবং অনুমোদনহীন অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক (মিশুক) নিয়ন্ত্রণে কিউআর কোড (QR Code) সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট বাধ্যতামূলক করার সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এই জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত উদ্যোগের জন্য নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান।

এক বিবৃতিতে ও গণমাধ্যমের সাথে আলাপকালে ডা. মজিবুর রহমান বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক ও শিল্পনগরী। কিন্তু দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ও অনুমোদনহীন হাজার হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের কারণে পুরো নগরী স্থবির হয়ে পড়েছে। এর ফলে সাধারণ কর্মজীবী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিশেষ করে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে আসা মুমূর্ষু রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিন অ্যাম্বুলেন্সে আটকে থাকা রোগীদের জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কিউআর কোডযুক্ত ডিজিটাল নম্বর প্লেট চালুর সিদ্ধান্ত নগরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রতিফলন।”

তিনি আরও উল্লেখ করেন, কিউআর কোড সম্বলিত ডিজিটাল নম্বর প্লেট বাস্তবায়ন হলে সড়কে অনুমোদনহীন ও অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বন্ধ হবে। এর মাধ্যমে বৈধ চালক ও মালিকদের তালিকা স্বচ্ছতার আওতায় আসবে, যা একদিকে যেমন চাঁদাবাজি ও ট্রাফিক অব্যবস্থাপনা রোধ করবে, অন্যদিকে দুর্ঘটনা প্রতিরোধ ও শহরের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে।

ডা. মজিবুর রহমান বলেন, “জনস্বার্থে নেওয়া এ ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সিটি করপোরেশনের পাশাপাশি জেলা প্রশাসন, ট্রাফিক পুলিশ এবং নগরবাসীকেও ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। কোনো স্বার্থান্বেষী মহল যেন এই মহৎ উদ্যোগকে ব্যাহত করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নজরদারি বজায় রাখতে হবে।”

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করতে এবং নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও যানজটমুক্ত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নেওয়া প্রতিটি ইতিবাচক পদক্ষেপে সচেতন নাগরিক সমাজ ও চিকিৎসকদের পূর্ণ সমর্থন থাকবে। একই সাথে তিনি দ্রুততম সময়ের মধ্যে এই কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের জন্য নাসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102