শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

রাজনিতির মাঠে শক্ত অবস্হানে যোগ্য নেতা আজমেরী ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৩১ 🪪

বিরোধী জোটের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে তার এই অব্স্হানের কারনে নগরীতে সস্তী ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। এই কর্মসূচী কে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছে।

সরকার বিরোধী জোটের ডাকা ৪৮ঘন্টার অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জে আবারও রাজনীতির মাঠে সরব হলেন যুবসমাজের নয়নমনি প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর সুযোগ্য সন্তান আজমেরী ওসমান । দ্বিতীয় দিনে রাজপথে শক্ত অবস্থান নিয়ে আবারও প্রমান করলেন রাজনীতির ময়দানে যোগ্য নেতা হলেন আজমেরী ওসমান। তার নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়ে আজমেরী ওসমানের অনুসারীরা। বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, ভাংচুর, হরতাল, অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে মোটরসাইকেল ও গাড়ীবহর নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা।
রবিবার ( ৬ই অক্টোবর) সকাল ১১ টায় নগরীর কলেজ রোড হতে বিশাল গাড়িবহর নিয়ে বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি চাষাড়া গোল চত্বর হয়ে, ডনচেম্বার,মিশনপাড়া বরফকল হয়ে, সিদ্দিরগন্জ,ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, জালকুড়ি, লিংকরোড, ফতুল্লা, ২নং রেল গেট,ডি-আইটি, সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় দুপুরে কলেজ রোড এলাকায় আজমেরী ওসমানের নিজ বাসভবন এর সামনে গিয়ে শেষ হয়।


নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য সন্তান আজমেরী ওসমানের নেতৃত্বে নগরীতে এ মোটর শোভাযাত্রার মাধ্যমে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা।

এসময় নেতৃবৃন্দ বলেন, প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ-বন্দর ৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জের সকল উন্নয়নের একক রুপকার, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জাতির জনকের নির্মম হত্যার বদলা নেওয়ার যুদ্ধের অন্যতম সেনাপতি, আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের একমাত্র সন্তান, নারায়ণগঞ্জের যুব সমাজের অহংকার ও তারুণ্যের আইকন, বঞ্চিত মানুষের আশ্রয়স্থল আজমেরী ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রতিটি পাড়া মহল্লায় রাজাকারের দোসর বিএনপি-জামাত জোটকে প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ যুব সমাজ আজ প্রস্তুত। আমরা স্পষ্ট ভাষায় আমাদের নেতা আজমেরী ওসমানের পক্ষ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জে হরতালের নামে কোন প্রকার ভাংচুর, অগ্নিসংযোগ চলবেনা। নাশকতার মাধ্যমে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড করতে দেওয়া হবে না। মানবতার মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আজমেরী ওসমানের নেতৃত্বে আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সকাল সাড়ে ৮টা থেকে তার অনুসারীরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল ও গাড়ীবহর নিয়ে আসতে দেখা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102