বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪২ 🪪

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ডা. মজিবুর রহমান।

আজ এক শোকাবহ ও শ্রদ্ধাঞ্জলি বার্তায় তিনি এই মহীয়সী নেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং জাতির প্রতি তাঁর অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শুভেচ্ছা বার্তায় ডা. মজিবুর রহমান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক আলোকবর্তিকা। তিনি এদেশের আপামর জনতার প্রিয় ‘দেশনেত্রী’। আজ তাঁর ৮২তম জন্মবার্ষিকীতে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি যে আপসহীন সংগ্রাম করে গেছেন, তা ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের শিক্ষা, নারী উন্নয়ন ও কৃষি খাতে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, জাতি তা চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও নেতৃত্ব আজও আমাদের পথের দিশারি। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।”

ডা. মজিবুর রহমান তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন, “মরহুমা দেশনেত্রীর দেখানো পথেই আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাঁর বিদেহী আত্মা যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, মহান আল্লাহর দরবারে আমরা সেই প্রার্থনাই করি।”

পরিশেষে, ডা. মজিবুর রহমান মহানগর বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানান, যেন তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশ ও দশের সেবায় নিজেদের উৎসর্গ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102