বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৭ 🪪

নারায়ণগঞ্জে বাংলাদেশ লেবার পার্টির জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জান দেবো, জুলাই দেবো না’—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় আলী আহমেদ চুনকা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি মো. আব্দুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জহুরা খাতুন জুঁই।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে লেবার পার্টি রাজপথে থাকবে। আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের চেতনাকে বিলীন হতে দেবো না।”

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, “একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাইয়ের আন্দোলন আমাদের যে শিক্ষা দিয়েছে, তা ধারণ করেই আগামী দিনের রাজনীতি পরিচালিত হবে।”

প্রধান আলোচক মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহবায়ক শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর লেবার পার্টির সাধারণ সম্পাদক হাসানুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান, প্রচার সম্পাদক ইয়াসিন শেখ, সদর থানার সভাপতি জাকারিয়া হক,সাধারণ সম্পাদক এম এ মিলন, ফতুল্লা মডেল থানার সভাপতি মোহাম্মদ মোহাসিন, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদ, বন্দর থানার সভাপতি মিশর চৌধুরীসহ প্রমুখ।

 

সভায় বক্তারা লেবার পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর লেবার পার্টির বিভিন্ন পর্যায়ের সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102