সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা

প্রয়াত এড. বিমল চন্দ্র দাসের স্মরণে জেলা আইনজীবী সমিতির শোক সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৮৯ 🪪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট বিমল চন্দ্র দাসের পরলোক গমনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীদের উপস্থিতিতে সভাটি এক শোকাতুর পরিবেশে সম্পন্ন হয়।

সভায় বক্তারা প্রয়াত অ্যাডভোকেট বিমল চন্দ্র দাসের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, অ্যাডভোকেট বিমল চন্দ্র দাস ছিলেন একজন অত্যন্ত বিনয়ী, মেধাবী ও ন্যায়নিষ্ঠ আইনজীবী। আইন পেশায় তার সততা এবং জুনিয়র আইনজীবীদের প্রতি তার দিক-নির্দেশনা ও স্নেহ সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি একজন দক্ষ ও আদর্শ অভিভাবককে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে প্রয়াত এই বিজ্ঞ আইনজীবীর আত্মার চিরশান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়। তার প্রতি সম্মান জানিয়ে সভার সমাপনীতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

শোক সভায় আইনজীবী সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে প্রিয় সহকর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102