শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

ছিটমহল হতে চাই না’—সিটি কর্পোরেশনে না যাওয়ার দাবিতে এনায়েতনগর ৮নং ওয়ার্ডবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২৩ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্তর্ভুক্ত না করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রবিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এদিন সকাল থেকেই ৮নং ওয়ার্ডের শত শত বাসিন্দা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীর দাবি, তাদের ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে নানা প্রশাসনিক ও ভৌগোলিক জটিলতার সৃষ্টি হবে, যা তাদের জীবনযাত্রাকে ব্যাহত করবে।

মানববন্ধন চলাকালে স্থানীয় নেতৃবৃন্দ ও বক্তারা বলেন, “আমরা কোনো ছিটমহল চাই না। ৮নং ওয়ার্ডের ভৌগোলিক অবস্থান বিবেচনায় এটি সিটি কর্পোরেশনে খণ্ডিতভাবে অন্তর্ভুক্ত করা হলে আমরা নানা অধিকার থেকে বঞ্চিত হব। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির ফলে যদি ওয়ার্ডটি প্রশাসনিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে আমরা বর্তমানে এনায়েতনগর ইউনিয়নে যেভাবে আছি, সেভাবেই থাকতে চাই।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে এলাকাবাসী তা মেনে নেবে না। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ৮নং ওয়ার্ডবাসীর দুঃখ-দুর্দশা ও যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হয় এবং অবিলম্বে এই ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের বাইরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

কর্মসূচিতে এনায়েতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102