শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

নারায়ণগঞ্জের উন্নয়নে ৪ দফা দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪৯ 🪪

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন, বিনোদন কেন্দ্রের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন’।

আজ (রবিবার) দুপুরে নগর ভবনে প্রশাসকের কগরিক আন্দোলনের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি হস্তান্তর করেন। সংগঠনটির আহ্বায়ক রফিউল রাব্বির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ভবানী শঙ্কর রায়, হাফিজুল ইসলাম, আবু নাঈম খান বিপ্লব এবং ধীমান সাহা জুয়েল।

স্মারকলিপিতে উল্লেখিত ৪টি প্রধান দাবি হলো:

১. বিকল্প সড়ক নির্মাণ: শহরের যানজট কমাতে রেললাইন ঘেঁষে চাষাঢ়া মহিলা কলেজ সংলগ্ন সড়কের দক্ষিণ অংশ দেওভোগ সিটি পার্ক থেকে সরাসরি রেললাইন বরাবর নির্মাণ করা। এর ফলে দেওভোগ, বাবুরাইল, পাইকপাড়া ও কাশিপুরসহ দক্ষিণ অঞ্চলের বাসিন্দারা মূল সড়কে না গিয়েই সহজে যাতায়াত করতে পারবেন।

২. খেলার মাঠ ও পার্ক রক্ষা: শহরের ১ নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের পরিত্যক্ত জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা বাতিল করে সেখানে স্থানীয় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক খেলার মাঠ ও উন্মুক্ত পার্ক গড়ে তোলা।

৩. কন্টেইনার পোর্ট বন্ধ করা: খানপুর এলাকায় নির্মাণাধীন কন্টেইনার পোর্ট প্রকল্পটি জনবসতিপূর্ণ এলাকার জন্য ক্ষতিকর ও জনস্বার্থবিরোধী উল্লেখ করে এটি দ্রুত বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

৪. আধুনিক হাসপাতাল স্থাপন: চীনের সহায়তায় সারাদেশে ২০টি হাসপাতাল নির্মাণের যে তালিকা সরকার করছে, তার মধ্যে একটি বিশেষায়িত হাসপাতাল নারায়ণগঞ্জে স্থাপনের জোর দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং জনস্বার্থ সংশ্লিষ্ট। নারায়ণগঞ্জের টেকসই উন্নয়নের জন্য এই বিষয়গুলো বাস্তবায়ন হওয়া জরুরি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখা হবে।”

নাগরিক আন্দোলনের নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে কাজ শুরু করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102