বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

প্রিপেইড মিটারের বাতিলের দাবিতে ২১ জুলাই ডিপিডিসি’র সামনে  বিদ্যুৎ গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২১৭ 🪪

প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহক হয়রানি, অতিরিক্ত চার্জ আদায় এবং কারিগরি জটিলতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। আগামী ২১ জুলাই সকালে শহরের কিল্লারপুল এলাকায় ডিপিডিসি (DPDC) কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

এই কর্মসূচি সফল করার লক্ষ্যে রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নগরীর কালিবাজার এলাকায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল-এর সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভুক্তভোগী গ্রাহকরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রিপেইড মিটারের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। প্রতি মাসে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও সার্ভিস চার্জ বাবদ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের জন্য একটি অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, এই মিটারে পদে পদে ভোগান্তি। ভোল্টেজ ওঠা-নামা কিংবা লোডশেডিংয়ের কারণে প্রায়ই মিটার ‘লক’ হয়ে যায়। কার্ড রিচার্জ করতে গেলে অধিকাংশ সময় সার্ভার ডাউন থাকে। সবচেয়ে বড় বিপত্তি ঘটে যখন মাঝরাতে ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জরুরি মুহূর্তে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সভায় বলা হয়, প্রিপেইড মিটারের এই আধুনিকীকরণ আসলে গ্রাহকদের জন্য এক প্রকার ‘যন্ত্রণার ফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। এই হয়রানি ও লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

প্রস্তুতি সভা থেকে আগামী ২১ জুলাই (মঙ্গলবার) সকালে কিল্লারপুল ডিপিডিসি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সকল বিদ্যুৎ গ্রাহককে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে প্রিপেইড মিটারের অনিয়ম বন্ধ ও গ্রাহক স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল হুদা, প্রফেসর জাহাঙ্গীর আলম জাগু,মো.শওকত আলী, সেলিম রেজা, হাজী রুহুল আমিন, মো.হুমায়ুন হাজী,আব্দুস সালাম, মো. জাহাঙ্গীর, মো. রফিকুল ইসলাম, ইয়াকুব আলী খান, এস এম সাজিদ আহমেদসহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102