সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

নারায়ণগঞ্জে ফুটবলের হারানো ঐতিহ্য ও জাগরণ ফিরিয়ে আনতে চাই: রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩৪ 🪪

নারায়ণগঞ্জ এক সময় দেশের ফুটবলের ‘সূতিকাগার’ হিসেবে পরিচিত ছিল। সেই হারানো গৌরব ও ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের মাটি থেকে দেশসেরা ফুটবলার তৈরি করার যে ধারাবাহিকতা ছিল, তা বর্তমানে থমকে গেছে। আমরা আবারও সেই জাগরণ সৃষ্টি করতে চাই।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের ইসদাইর এলাকায় অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে ‘বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে রেজা রিপন নারায়ণগঞ্জের কৃতি ফুটবলারদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “আমাদের নারায়ণগঞ্জ থেকে চুন্নু, মুন্না ও এমিলি ভাইয়ের মতো কিংবদন্তি ফুটবল তারকা উঠে এসেছেন। এছাড়া স্বপন ভাই, গাউছ ভাই ও জাকির ভাইসহ অসংখ্য ফুটবলার জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে নারায়ণগঞ্জের নাম উজ্জ্বল করেছেন। এমনকি আমাদের প্রজন্মের নজরুল, লিটন, সুজন ভূঁইয়া ও সোহেলের মতো প্রতিভাবান খেলোয়াড়দেরও আমরা দেশের ফুটবলকে উপহার দিতে পেরেছি।”

বর্তমানে ফুটবলের প্রতি ঝোঁক কমে যাওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই সোনালী দিনগুলো এখন আর নেই। ফুটবলের যে জোয়ার আগে দেখা যেত, তা এখন স্তিমিত। এই টুর্নামেন্টের আয়োজনের মূল লক্ষ্যই হলো নারায়ণগঞ্জে ফুটবলের পুনর্জাগরণ ঘটানো। একইসাথে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা একজন মহৎ ও সংগ্রামী নারীর ত্যাগ ও ইতিহাসের বার্তাও তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং সমাজকে মাদকমুক্ত করতে সহায়তা করে। যারা খেলা উপভোগ করতে এসেছেন এবং যারা আয়োজনে যুক্ত ছিলেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।”

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরণের টুর্নামেন্টের নিয়মিত আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে আবারও জাতীয় মানের ফুটবলার উঠে আসবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102