শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আগামীর সুন্দর সিদ্ধিরগঞ্জ গঠনে সমন্বিত উদ্যোগের আহ্বান ট্রাফিক ইনচার্জ জিয়ার সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্ববোধে যানজট নিরসনের পথে নারায়ণগঞ্জ বন্দরে সৌদি পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাৎ: টাক ফেরত চাওয়ায় পিটিয়ে জখম, থানায় অভিযোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মুসাপুর ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী নাজির মাহমুদের মতবিনিময় সভা সাংবাদিক হাফিজুর রহমানের ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের গভীর শোক সমবেদনা  ডিক্রিরচর-বক্তাবলী ঘাটে সেতু নির্মাণে মন্ত্রীকে ডিও লেটার: এমপি মাধবী মার্মাকে আনোয়ার হোসেনের অভিনন্দন চলে গেলেন নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ফতুল্লার পশ্চিম কায়েমপুরে সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ডি.এন. রোড শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন মুন্নিকে এলাকাবাসীর শুভেচ্ছা

৫৩ পাউন্ডের কেক কেটে এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫৩ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের ৫৩তম জন্মদিন বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির মিলনায়তনে শত শত নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাসুকুল ইসলাম রাজীবের বয়সের সাথে মিল রেখে তৈরি করা ৫৩ পাউন্ডের একটি বিশাল কেক। গভীর রাতে নেতা-কর্মীদের গগনবিদারি স্লোগান আর মনোজ্ঞ আতশবাজির মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে আসা শত শত নেতা-কর্মী ফুলের তোড়া দিয়ে তাদের প্রিয় নেতাকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মুজিবুর রহমান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকসহ জেলা ও মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগপ্লুত কণ্ঠে মাসুকুল ইসলাম রাজীব বলেন, “আমার রাজনৈতিক সহকর্মী, বন্ধু এবং ছোট ভাইদের কাছে আমি আজ কৃতজ্ঞ। আপনাদের এই দীর্ঘদিনের ভালোবাসা আসলে আমার জন্য নতুন কিছু নয়; সবসময় আমি আপনাদের কাছ থেকে মন উজাড় করা ভালোবাসা পেয়েছি। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ-কোটি বার শুকরিয়া জানাই যে, তিনি আমাকে এমন একঝাঁক ভাই-ব্রাদার ও রাজনৈতিক সহকর্মী দিয়েছেন, যাদের ভালোবাসায় আমার এই দীর্ঘ পথ চলা।”

তিনি আরও বলেন, “আজ যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। আপনারা দোয়া করবেন, যাতে আমি সারাজীবন আপনাদের সেই আপন ‘রাজীব ভাই’ হিসেবে পাশে থাকতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।”

উৎসবমুখর এই অনুষ্ঠানে নেতা-কর্মীরা তাদের প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। কেক কাটা শেষে উপস্থিত সবার মাঝে নিজ হাতে কেক পরিবেশন করেন মাসুকুল ইসলাম রাজীব।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102