সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস লোডশেডিংয়ে বিপর্যস্ত পোশাক খাত: শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে গভীর উদ্বেগ শ্রমিক নেতা রবিনের ডা. আল আমিন রাকিবের বাবার ইন্তেকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের শোক দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন খালেদাজিয়ার ৮২তম জম্মদিনে বন্দর থানা কৃষক দলের উদ্যাগে মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্যাম্পাস ভাবনা সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকাকে এমপি আজহারুল ইসলাম মান্নানের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স ( এম ডাব্লিউ) হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হলেন রাকিবুর রহমান সাগর ফতুল্লায় পুলিশের ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণ: বিদেশি পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার, আহত ৩ পুলিশ সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ

এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে মহানগর তরুণ দল নেতা দেলুর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৪ 🪪

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।

শুক্রবার (১৭ জুলাই) রাতে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রিয় নেতার জন্মদিন উদযাপন করেন দেলোয়ার হোসেন দেলু।

শুভেচ্ছা বিনিময়কালে মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু বলেন, “নারায়ণগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের জন্মদিনে আমরা আনন্দিত। তিনি অত্যন্ত দক্ষতার সাথে জেলা বিএনপি এবং উন্নয়ন কর্তৃপক্ষের গুরুদায়িত্ব পালন করছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করি তাঁর হাত ধরেই নারায়ণগঞ্জ একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে।”

এ সময় নারায়ণগঞ্জ মহানগর তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবার কেক বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102