রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

শহীদদের স্বীকৃতি ও গণহত্যার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪০ 🪪

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং গণহত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্র শক্তি

আজ ( ১৯ জুলাই ) জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে ৪টি মূল দাবি তুলে ধরা হয়:
১. অভ্যুত্থানে শহীদ ও আহতদের দ্রুত রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
২. আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা।
৩. জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া।
৪. ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা।

স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ছাত্র-জনতার এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। সরকারের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এ সময় জাতীয় ছাত্র শক্তির জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102