রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জালকুড়ি আহলে সুন্নাত-ওয়াল জামাতের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মুসাপুর ইউনিয়ন যুবসমাজের আয়োজনে আনন্দঘন নৌ ভ্রমণ খালেদা জিয়ার ত্যাগের ঋণ এ দেশের মানুষ শোধ করতে পারবে না: এমপি মান্নান নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা: ভারতের সৌরভ চৌবে অপরাজিত চ্যাম্পিয়ন অর্থনীতির কঠিন সময়ের পূর্বাভাস স্পষ্ট, সতর্ক না হলে মূল্য দিতে হবে ব্যবসায়ীদের:নাজমুল আনছারী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ডা. মজিবুর রহমানের বিনম্র শ্রদ্ধা নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা শুরু সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে, নৈরাজ্য ঠেকাতে পাড়ায় পাড়ায় পাহারা দিন’: এড. টিপু বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের শ্রদ্ধা মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন 

নারায়ণগঞ্জে নানা আয়োজনে জুলাই শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯০ 🪪

যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৬ জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদদের অভিভাবক, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধারা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই যোদ্ধাদের নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে সহিদ আবু সাঈদ, চট্টগ্রামের সহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহীদ হন। রংপুরে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া শহীদ আবু সাঈদের সেই দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র ক্ষোভের জন্ম দেয়।সেই ক্ষোভ থেকে আন্দোলন আরো চাঙ্গা হয়।

তিনি আরও বলেন, ১৬ জুলাই ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।এবং আপনাদের যে কোন সমস্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন পাশে আছে।

এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আল আমিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ,নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান , নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাশিকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন,এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, এনসিপির মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,শহীদ জুলাই যোদ্ধাদের অভিভাবক বৃন্দ, আহত জুলাইযোদ্ধা ও তাদের পরিবারবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102