বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

নারায়ণগঞ্জে জুলাই শহিদদের প্রতি জেলা পুলিশের গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৩ 🪪

যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় নারায়ণগঞ্জে পালিত হচ্ছে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহিদদের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন। আলোচনা সভায় তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং পুলিশের পেশাদারিত্ব ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “জুলাইয়ের শহিদরা আমাদের জাতীয় বীর। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাবো।”

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102