শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০৭ 🪪
দেশ, জাতি ও মানবতার কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হলে প্রত্যেক কর্মীকে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
​শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জের তারাবো পৌর অডিটোরিয়ামে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে নেতারা এ আহ্বান জানান।
​শিক্ষা শিবিরে উপস্থিত বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বলেন, বর্তমান জাতীয় সংকটের অন্যতম প্রধান কারণ হলো আদর্শিক ও নৈতিক নেতৃত্বের অভাব। এই বহুমুখী সংকট থেকে উত্তরণের জন্য কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা এখন সময়ের দাবি।
​অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন ​”দেশ, জাতি ও মানবতার প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে হলে সবার আগে প্রত্যেক কর্মীকে নৈতিক ও আদর্শিকভাবে নিজেকে তৈরি করতে হবে। ব্যক্তি গঠনই হচ্ছে সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের প্রথম এবং প্রধান ধাপ।”
​কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।
​সমগ্র প্রোগ্রামটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াস। দিনব্যাপী অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102