শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের অভিনন্দন সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ২ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে নারায়ণগঞ্জের দায়িত্ব প্রদান: মহানগর বিএনপি নেতা রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জের দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা সোহাগ বিদ্যানিকেতনে বার্ষিক মেধা ও ক্রীড়া পুরস্কার বিতরণ ৫ সেপ্টেম্বর ৬ দফার দাবিতে লংমার্চ: নারায়ণগঞ্জে ডিসি-এসপির সাথে ১১ দলীয় নেতাদের সাক্ষাৎ বাংলাদেশ অর্থনীতির নিয়ন্ত্রণ হারানোর পথে, কঠিন পরীক্ষার মুখোমুখি সরকার কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া নারায়ণগঞ্জে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা ফুটপাত দখলমুক্তকরণে সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত—তবে চাই মানবিক ও পরিকল্পিত সমাধান

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের আস্থা অর্জন সহ নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর : এসপি মিজানুর রহমান মুন্সি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২৩ 🪪

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার [৯ জুলাই] সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইনস ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুর ১২টায় জুন মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত না করে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব নয়। যেকোনো সমস্যা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব।”

সভায় পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জেলার মেধাবী ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এতে কর্মক্ষেত্রে স্বচ্ছতা,অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয় এবং কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। পেশাদারিত্ব, মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি মামলার তদন্তে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন। আমরা একটি নিরাপদ ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে বদ্ধপরিকর।”

সভায় র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ ও টুরিস্ট পুলিশের কর্মকর্তাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102