বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া  নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের দরজা আপনাদের জন্য সবসময় খোলা: এনডিএ চেয়ারম্যান রাজীব 

দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে গড়ে তুলতে হবে: মুহাম্মদ আবদুর রব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৮ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, বাংলাদেশের মূল সমস্যা আদর্শিক ও নৈতিক নেতৃত্বের সংকট। অন্যায়, অনাচার, দূর্নীতি, সন্ত্রাস, মাদক ও অসৎ সামাজিক ও রাজনৈতিক  নেতৃত্বের কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতি লাভ করতে পারেনি। দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক আদর্শিকভাবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি জামায়াতে ইসলামীর কর্মীদের প্রতি আহ্বান জানান।  
আজ ১০ জুলাই জুমাবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে তারাবো পৌর অডিটোরিয়ামে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা তারবিয়াত সেক্রেটারি মুহাম্মদ মাসুদুর রহমান গিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার,  কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।
অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুর রব বলেন, আদর্শিক ও নৈতিকভাবে নিজেদেরকে গড়ার জন্য আমাদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য।  অধ্যয়ন ও অনুশীলন এবং সেই আলোকে নিজেদের গড়ে তুলতে হবে,  সমাজের অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুর রব বলেন,  সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলা না থাকায় রাজনৈতিক দলগুলোতে চাদাবাজ ও দূর্নীতিবাজরা যায়গা করে নিচ্ছে।  ক্ষমতাসীন মহল প্রতিদিন চাদাবাজদের দল থেকে বহিস্কার করে কিন্তু চাদাবাজি সন্ত্রাস বন্ধ হচ্ছে না। কারণ তাদের মধ্যে কোনো সাংগঠনিক ও রাজনৈতিক শৃঙ্খলা নেই। তাদের মধ্যে আদর্শ মানুষ গড়ার কোনো কর্মসূচি নেই।
এর মোকাবিলায় জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শের আলোকে নিজেদের কর্মীদের গড়ে তুলছে।
তিনি সর্বস্তরে সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে অন্যায়, দূর্নীতি, চাদাবাজি বন্ধ করে আদর্শ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাহসিকতার সাথে ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন,  অন্যায়, দূর্নীতি ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সংগ্রাম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102