বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গৃহ ডাকাতি: স্বর্ণ ও সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার এমপি মান্নানের হস্তক্ষেপে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর শিক্ষার্থীদের পথের কাঁটা ‘উৎসব ও বন্ধন’ বাস; অবিলম্বে অপসারণের দাবি ছাত্র ফেডারেশনের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন রেজা রিপনের ৫১তম জন্মদিন: শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডাঃ মজিবুর রহমান মহানগর বিএনপি নেতা রেজা রিপনের ৫১তম জন্মদিন: ফুলেল শুভেচ্ছা জানালেন খায়রুল কবির মুন্না আটা-ময়দার বস্তায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ভিত্তিহীন: মিল মালিক সমিতির প্রতিবাদ নগরীর গলাচিপায় আপন ভাই এর জমি দখলে নিতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ  ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্দর থানা জামায়াতের সাবেক আমীর আব্দুল সাত্তার আনসারীর সুস্থতা কামনায় দোয়া 

বিএআরসি’র গভর্নিং বডির সদস্য হলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২১ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় সংসদের সংসদ সদস্য কোটায় স্পিকার কর্তৃক তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ অনুযায়ী, কাউন্সিলের গভর্নিং বডিতে সংসদ সদস্য কোটায় দুইজনকে সদস্য হিসেবে মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার। এই কোটায় অ্যাডভোকেট আবুল কালামের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসন-২-এর সংসদ সদস্য শিরীন সুলতানাকেও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এই সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এই চিঠিতে মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) গভর্নিং বডি হলো দেশের কৃষি গবেষণাসংক্রান্ত নীতিনির্ধারণ, পরিকল্পনা, সমন্বয় ও প্রশাসনিক বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ। দেশের কৃষি গবেষণার অগ্রাধিকার নির্ধারণ, গবেষণা কার্যক্রমে সমন্বয় এবং জাতীয় পর্যায়ে কৃষির মানোন্নয়নে এই সংস্থাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন এবং গবেষণাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে এই গভর্নিং বডি কাজ করে থাকে।

নারায়ণগঞ্জের এই প্রবীণ রাজনীতিবিদের এমন গুরুত্বপূর্ণ সংস্থায় অন্তর্ভুক্তি স্থানীয় কৃষি ও জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102