বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

নবনিযুক্ত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৬১ 🪪

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিবকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম।

মঙ্গলবার (১৬ জুন) রাতে নগরীর মিশনপাড়ায় অবস্থিত হোসিয়ারী সমিতি কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন সভার আয়োজন করা হয়। এসময় নবনিযুক্ত এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন রেজাউল করিম এবং তাঁর সাথে থাকা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শুহিন আহমেদ, আহ্বায়ক সদস্য মো. শফিকুল ইসলাম প্রিন্স এবং ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে রেজাউল করিম বলেন, “মাসুকুল ইসলাম রাজিব নারায়ণগঞ্জের রাজপথের একজন লড়াকু ও পরীক্ষিত নেতা। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে তাঁর মতো একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্বকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জ একটি সুপরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা যখন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে আসেন, তখন সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়। মাসুকুল ইসলাম রাজিবের হাত ধরে নারায়ণগঞ্জের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে—এটাই আমাদের বিশ্বাস। তাঁর এই নতুন পথচলায় আমরা সবসময় পাশে থাকবো।”

উল্লেখ্য, সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাসুকুল ইসলাম রাজিবকে এক বছরের জন্য এনডিএ-এর চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এরপর থেকেই দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে তাঁকে নিয়মিত অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102