বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রক্তাক্ত জুলাইয়ের ২ বছর: নারায়ণগঞ্জে মাঠের সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ! 

বন্দরে স্কুল ভবনের নিচে ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস ব্যবসা: ঝুঁকিতে স্কুল পড়ুয়া শত শত শিশু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৫১ 🪪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের বন্দর বাজার মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত ‘হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল’| স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানটির ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে চলছে অনুমোদনবিহীন এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা| ‘হাজী ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই লোকালয়ের এই গুরুত্বপূর্ণ স্থানে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের সিলিন্ডার বিক্রি করে আসছে| এমন পরিস্থিতিতে স্কুল পড়ুয়া শত শত শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে|

স্থানীয়দের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিচতলায় দাহ্য পদার্থের এমন বাণিজ্য একদিকে যেমন পরিবেশ পরিপন্থী, অন্যদিকে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ˆতরি করছে| নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক উদ্বেগ প্রকাশ করে বলেন, “হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুল একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান| আমাদের সন্তানরা এখানে মেধার ¯^াক্ষর রাখছে| কিন্তু স্কুল ভবনের নিচে এভাবে গ্যাস সিলিন্ডারের ব্যবসা কার্যক্রম অত্যন্ত বেমানান এবং বিপজ্জনক| আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যা আমাদের মনে চরম ভীতির সঞ্চার করছে|”অন্যান্য অভিভাবকরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন| তারা রাজধানীর মাইলস্টোন কলেজের দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা সন্তানদের এখানে পড়াতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি| স্কুল ভবনের নিচে শত শত শিশুর প্রাণের ঝুঁকি নিয়ে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না| প্রশাসনিক উদাসীনতায় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই গ্যাস ব্যবসার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে|”

বিষয়টি নিয়ে জানতে চাইলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার বলেন, “স্কুল ভবনের নিচে এলপি গ্যাস বিক্রির বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না| তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে|”

জনবহুল এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিচে ঝুঁকিপূর্ণ এই বাণিজ্যিক কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল|

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102