বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন সহ ভূমি অফিস উদ্বোধন করলেন :শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন লোক দেখানো হকার উচ্ছেদের মাধ্যমে নতুন চাঁদাবাজির পাঁয়তারা চলছে: আদনান তাহসান যুবদল নেতা আল আমিনের শিশুপুত্রের মৃত্যুতে সাজ্জাদ হোসেন কমলের গভীর শোক টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: রেজা রিপনের অভিনন্দন নারায়ণগঞ্জে জাসাসের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ব্যতিক্রমী আয়োজনে নববর্ষ বরণ: গান-বাজনার বদলে বৃক্ষরোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন দুলাল গাজী  চেইঞ্জেস স্কুলে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন সম্পন্ন বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড. দিদারুল ইসলাম ১৪নং ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন দিদার খন্দকার

আপনি মসজিদের মিম্বারে বসে মিথ্যা বক্তব্য দিয়েছেন- গাজী তামীম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ 🪪

গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদরী বলেন, আপনি মসজিদের মিম্বারে বসে মিথ্যা বক্তব্য দিয়েছেন আমরা নাকি ড্রাম- তবলা বাজিয়ে ঈদে মিলাদুন্নবী কায়েম করে নারায়ণগঞ্জের মাটিকে অপবিত্র করেছি।

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) কে নিয়ে ডিআইটি মসজিদের খতিব আব্দুল আউয়াল কর্তৃক কটূক্তি করায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জাম’আত নারায়ণগঞ্জ জেলা কমিটির মানববন্ধনে সভাপতি বক্তব্য তিনি এ কথা বলেন।

 

বুধবার ( ৪ অক্টোবর ) সকালে নারায়ণঞ্জ চাষাড়াস্থ প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব মাওলানা গাজী মোঃ তামিম বিল্লাহ আল কাদরী।

 

 

সভাপতিত্বের বক্তব্যে তামিম বিল্লাহ আল কাদরী আরো বলেন,আপনি মসজিদের মিম্বারে বসে মিথ্যা বক্তব্য দিয়েছেন আমরা নাকি ড্রাম- তবলা বাজিয়ে ঈদে মিলাদুন্নবী কায়েম করে নারায়ণগঞ্জের মাটিকে অপবিত্র করেছি। আপনি মুরুব্বী মানুষ পিতৃতুল্য আপনাকে কিছু বললে আমার লজ্জা লাগে। আপনি এত বড় মিথ্যা কথা বলে নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মিথ্যাবাদী হয়ে গেলেন। মিম্বারে বসে মিথ্যা কথা বলেছেন সেইদিন আপনার নামাজ হয় নি!

আমি বলব প্রধানমন্ত্রী, এমপি শামীম ওসমান, সেলিম ওসমান, মেয়ের, জেলা প্রশাসক- প্রশাসন ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা যুগে যুগে ঈদ-এ-মিলাদুন্নবী পালন করেছেন। আমরা কার কাছে বিচার দিব! আব্দুল আউয়াল’র মিথ্যা চার বন্ধ করেন। তা না হলে সুন্নি জামা-আত নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে ৬৪ টি জেলায় মামলা করব।

 

ফতোয়া দিয়ে,প্রশাসনের উদ্দেশ্য করে তিনি আরোও বলেন, আপনি তওবা করেন, এ মন্তব্যে আপনার স্ত্রী’র সম্পর্ক কটাক হয়ে গেছে। আসছে শুক্রবার পর্যন্ত আমি আল্টিমেটাম দিলাম এর মধ্যে আব্দুল আউয়াল ‘কে গ্রেফপ্তার করেন। না হয়লে সুন্নি জামাআত শুক্রবার মাঠে নামবে। আব্দুল আব্দুল আউয়াল সাহেবকে কি ভাবে শায়েস্তা করতে হয় নারায়ণগঞ্জের মানুষ জানে। আমার ভাই আল্লামা ফেরদৌস সাহেবতো বেফাস কথা বলে নাই! আল্লামা জুনায়েদ সাহেবতো বেফাস কথা বলে নাই। তাহলে আব্দুল আউয়াল সাহেব জঙ্গি মদত দাতা! প্রশাসনকে বলব তাকে রিমান্ডে এনে জিজ্ঞাস করেন। কিছু থেকে কিছু হলে নারায়ণগঞ্জ উড়িয়ে দিতে চান। নারায়ণগঞ্জে মাটি কি আপনার বাবার! আপনিতো কুমিল্লা থেকে এসেছেন। যদি জশনে জুলুসে ঢোল বাজনা দেখাইতে পারে নারায়ণগঞ্জের সুন্নি জামাআত সকলে আপনার মুরিদ হব।

 

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আহবায়ক মাওলানা মোঃ সিরাজুল ইসলাম কুদরুতী, সাংবাদিক শেখ মিজানুর রহমান সুমন, মাওলান জাকারিয়া আল হোসাঈনী, মাওলানা সাইফুল ইসলাম বিপ্লবী, মাওলানা আব্দুল মান্নান জালালী, মাওলানা মনিরুল ইসলাম চানপুরী, মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলাহী, মাওলানা ডঃ হোসেন মোহাম্মদ আল আমিন, মাওলানা আবুল হাশেম, মাওলানা আব্দুল মতিন চাদপুরী, মাওলানা শিহাব বিন আজহার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল খান, বন্দর থানা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মুহাম্মদ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক মাহমুদ সুজন,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সানি, প্রচার সম্পাদন মোঃ হিমেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আরাফাত, প্রকাশনা সম্পাদক আব্দুল আল মামুন, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সদস্য মোঃ হুমায়ুন মাদবর, মোঃ কাবিল, মোঃ বাদল। ইসলাম ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ রিদুয়ানুল ইসলাম নিবিড়, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, মোঃ ইমন আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ রুবায়েত মুনতাসির, সহ সাধারণ সম্পাদক মোঃ আজমির, মোঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ জুবায়ের প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102