বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

ত্যাগের মহিমায় দেশবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রেজা রিপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩০ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। পশু কোরবানির মাধ্যমে আমরা মূলত নিজেদের ভেতরে থাকা অহংকার, হিংসা ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়ার শিক্ষা পাই। ত্যাগের এই মহিমা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হয়।”

বিএনপির এই নেতা তাঁর বার্তায় বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে।এই ঈদে আমাদের অঙ্গীকার হোক—সকল অনাহারী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে যায়, সেটাই আমাদের কাম্য।”

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।  সকল সাহসী নেতাকর্মীদের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করুন এবং দেশকে সকল সংকট থেকে মুক্ত রাখুন।”

পরিশেষে ফতেহ মোহাম্মদ রেজা রিপন সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান। তিনি নারায়ণগঞ্জবাসীকে সুখ, শান্তি ও সমৃদ্ধিপূর্ণ একটি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102