বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪৬ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকাবাসী।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের বড়িবাড়ি এলাকায় আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বড়িবাড়ি জামে মসজিদ হাফেজ মাওলানা ওমর ফারুক, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন, সোহেল আরমান, সোহেল রানা, জসীমউদ্দীন, শাহ আলম, আল আমিন, মোশারফ প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে, বড়িবাড়ি, সিংলাবো, আন্দারমানিক, বড়িবাড়ি পূর্বপাড়া ও পশ্চিম পাড়াসহ ৭ গ্রামের নারী, পুরুষ ও স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কের দুই পাশ উঁচু করে নির্মাণের ফলে ৭টি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেম। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা অনেক দুর্ঘটনার কবলে পড়েন।

বক্তারা আরো বলেন, আন্ডারপাসের দাবিতে  কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে  এলাকাবাসীকোন সাড়া পাননি। দ্রুত সময়ের মধ্যে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ না নিলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102