বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান: আসমা হেলেন বিথীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২১৮ 🪪

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’ ম্যাগাজিনের প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম স্থান পাওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে পদপ্রার্থী এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আসমা হেলেন বিথী বলেন, ” আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক সংগ্রামের এক বিশাল বিজয়। বিশ্বমঞ্চে তাঁর এই অবস্থান প্রমাণ করে যে, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর আপসহীন নেতৃত্ব আজ সারা বিশ্বে সমাদৃত ও স্বীকৃত।”

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং দেশবাসীকে একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখাচ্ছেন, এই সম্মাননা সেই দূরদর্শী নেতৃত্বের আন্তর্জাতিক প্রতিফলন।

শুভেচ্ছা বার্তায় আসমা হেলেন বিথী বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কেবল একটি দলের নেতা নন, তিনি শোষিত ও অধিকারবঞ্চিত মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। টাইম ম্যাগাজিনের এই তালিকা তাঁর রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশপ্রেমের প্রতি এক বিশেষ সম্মান। এই অর্জন জাতীয়তাবাদী শক্তির প্রতিটি কর্মীকে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আরও বেশি অনুপ্রাণিত করবে।”

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের এই নেত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শীঘ্রই একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102