শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা-হেরোইনসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে মাদকসহ ৪ জন কারবারি এবং ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের (পিপিএম) নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৪ জন মাদক কারবারিকে ৪ কেজি গাঁজা ও ৩০ পুড়িয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মামুন (৪৮), মোঃ মাসুদ (৩৫), মোঃ মনির হোসেন (৪২) এবং আমান (২৫)। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

একই সময়ে পরিচালিত অপর অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত আরও ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মোসাঃ ইয়ানুর বেগম (৪০), মোঃ রতন ফরাজী (৪৫), মোঃ কারিফ উদ্দিন (২৪) এবং মোঃ মোসলেম উদ্দিন (৫৩)। গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো আপস করব না।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102