সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর শুভেচ্ছা বিদ্রোহী কবির স্থান কেউ নিতে পারবে না: খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি ট্রাফিকের অভিনন্দন সততা ও কর্মদক্ষতার স্বীকৃতি: দ্বিতীয়বার পুলিশ সুপারের হাতে পুরস্কৃত হলেন ডিএসবি সদস্য হুমায়ুন কবির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৩ নং ওয়ার্ডবাসীকে হীরা সরদারের শুভেচ্ছা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লা ও নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের শুভেচ্ছা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করলেন এসপি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লাবাসী ও দেশবাসীকে আলাউদ্দিন বারীর শুভেচ্ছা বিদ্যানিকেতন হাই স্কুলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু: উদ্বোধন করলেন এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

জনদুর্ভোগ লাঘবে যানজট ও দখলমুক্ত শহর গড়তে সম্মিলিত চেষ্টা চলছে: এড.টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২১৬ 🪪

নারায়ণগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে এবং জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও রাজনীতিবিদদের সম্মিলিত উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খাঁন টিপু বলেছেন, “শহরে জনগণের ভোগান্তি দূর করতে আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

রবিবার (১ মার্চ) বিকেলে নগরীর মিশনপাড়া, চাষাঢ়া ও বিবি রোড এলাকায় যানজট নিরসনে এই বিশেষ অভিযান চালানো হয়। এসময় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এবং অবৈধ গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে শহরবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে অ্যাডভোকেট টিপু বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ ও প্রবাসী ভাই-বোনেরা দেখছেন যে, সারা দেশের মতো নারায়ণগঞ্জ শহরেও যানজট বিশাল আকার ধারণ করেছে। যানজটের কারণে মানুষ ঠিকমতো রাস্তায় চলতে পারছে না। সরকার এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের মুখে হাসি ফোটাতে ও শহরগুলোকে যানজট এবং দখলমুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। সেই লক্ষ্য বাস্তবায়নেই আমরা জনগণের পাশে থেকে সম্মিলিতভাবে সেবা করে যাচ্ছি।”

নগরবাসীকে একটি সুন্দর ও যানজটমুক্ত শহর উপহার দিতে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, “জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাদের এই উচ্ছেদ অভিযান ‘চাঁদ রাত’ পর্যন্ত চলবে। তবে শুধু উচ্ছেদ করলেই হবে না, জনগণকেও সচেতন হতে হবে। যত্রতত্র গাড়ি থামিয়ে রাখা যাবে না এবং রাস্তা দখল করে নতুন করে ভোগান্তির সৃষ্টি করা যাবে না।”

যানজট নিরসনের পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও কথা বলেন এই বিএনপি নেতা। তিনি শহরবাসীকে হোটেল-রেস্তোরাঁর খোলামেলা ও বাসি খাবার পরিহার করার আহ্বান জানান। টিপু বলেন, “অস্বাস্থ্যকর ও বাসি খাবারের কারণে মানুষ বিভিন্ন ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে। তাই নিজেদের সুস্থতার জন্য আপনাদের সচেতন হতে হবে এবং আশপাশের মানুষকেও সতর্ক করতে হবে।”

উচ্ছেদ অভিযানকালে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102