সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন

নারায়ণগঞ্জে মহিলা পরিষদের কর্মী সভা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৪ 🪪
বাংলাদেশ মহিলা পরিষদ,  নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার ৩১ জানুয়ারী ২০৬৫ তারিখ বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ১৮ নবাব সলিমুল্লাহ রোড়স্থ সংগঠন কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন। সংগঠনের ঘোষণা পত্র ও গঠনতন্ত্র নিয়ে আলোচনা করেন সহ-সভাপতি প্রীতিকণা দাস।
তিনি বলেন- মহিলা পরিষদ করতে হলে এই সংগঠনটির ঘোষণা পত্র ও গঠনতন্ত্র জানতে হবে, পড়তে হবে ও বিশ্বাস করতে হবে। এ বিষয়ে একটি ছোট বই আছে। বইটি সকলকে মনযোগ দিয়ে পড়তে হবে, চর্চা করতে হবে, বিশ্বাস করতে হবে।  মনে ধারণ করতে হবে। মেনে চলতে হবে। অন্যকে জানাতে হবে ও সচেতন করতে হবে। এই সংগঠন স্বেচ্ছাসেবাভিত্তিক আন্দোলনমুখী একটি অরাজনৈতিক গণনারী সংগঠন। ১৯৭০ সালে ৪ এপ্রিল মহিয়সী জননী কবি সুফিয়া কামালের নেতৃত্বে গঠিত হয়। নারীর অধিকার প্রতিষ্ঠাই এই সংগঠনের লক্ষ্য।
সংগঠনের বাস্তব কাজের ধারা বিষয়ে আলোচনা করেন আন্দোলন সম্পাদক সাহানারা বেগম। তিনি বলেন- নারী অধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সর্ব স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি জন্য মহিলা পরিষদ নানামুখী কর্মসূচি পালন করে থাকে। পাড়া-মহল্লা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সভা, পাঠচক্র ইত্যাদি কাজ করা হয়। প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের সাথে নিয়মিত যোগাযোগ করা হয়।
সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন জেলার সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রীনা আহমেদ। তিনি বলেন- সংগঠনের মূল লক্ষ্য হলো নারী অধিকার প্রতিষ্ঠা করা, নারী নির্যাতন বন্ধে আন্দোলন গড়ে তোলা । এই লক্ষ্যে মহিলা পরিষদ ১৯৭০ সাল থেকে আজ অব্দি কাজ করে চলেছে। নারী শিক্ষা, নারীর কর্মসংস্থান, সকল কাজে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক মুক্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করণে নানামুখী কাজ করে চলেছে। বিভিন্ন বিষয়ে সরকারের সাথে লবিং করে থাকে। এ কারণে অনেক নারীবান্ধব আইন ও সুযোগ সৃষ্টি হয়েছে।  ফলে নারীর উন্নয়ন অব্যাহত রয়েছে। নারীর উন্নয়ন মানে দেশের উন্নয়ন। মহিলা পরিষদের আহ্বান- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে। তা না হলে দেশ অন্ধকারের দিকে প্রত্যাবর্তন করবে।
গান পরিবেশন করেন সদস্য দীপা রায় ও মল্লিকা বিশ্বাস এবং কবিতা আবৃত্তি করেন সদস্য বিশিষ্ট আবৃত্তিকার ফাহমিদা আজাদ। এ সময় জেলা শহর ও পাড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102