বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ

নারায়ণগঞ্জ ৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের ফতুল্লায় গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ 🪪

নারায়ণগঞ্জ ৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ  আজ ৩০/১/২৬ তারিখে  ফতুল্লা স্টেশন , ফতুল্লা বাজার, লালপুর, তাগারপাড়, ইসদাইর, সস্তাপুর এলাকায়  গণসংযোগ করেন । এই সময় উপস্থিত ছিলেন  বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ও  গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব বুলবুল,  নারায়ণগঞ্জ ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান, জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এস এম কাদির,   বাসদ নারায়ণগঞ্জ জেলার বর্ধিত ফোরামের সদস্য প্রদীপ সরকার, গাবতলি পুলিশ লাইন আঞ্চলিক শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, বাসদ নেতা হাসনাত কবির,  সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়নগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার,   ফতুল্লা বাসদ নেতা জামাল হোসেন, ছাত্র ফ্রন্টের জেলার সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহামেদ রাতুল, ছাত্র ফ্রন্টের জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, ফতুল্লার  ছাত্র ফ্রন্টের নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম মাহমুদ বলেন, ভোটের লড়াই হোক নীতির লড়াই—গণমানুষের অধিকার আদায়ের লড়াই। একটি অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য জনগণের দীর্ঘদিনের লড়াইয়ে আমি আপনাদের একজন সহযোদ্ধা।
নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ। কিন্তু বাস্তবতা হলো—কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশের অপব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। অথচ গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজন এসব অপশক্তিমুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সমাজের সকল স্তরে জবাবদিহির প্রতিষ্ঠা—যা আজ জনগণের অন্যতম প্রধান দাবি।

এই প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অঙ্গীকার করছি—সংসদের ভিতরে ও বাইরে, এই আসনের জনগণকে সঙ্গে নিয়ে নিম্নলিখিত অগ্রাধিকারভিত্তিক দাবি আদায় ও অধিকার বাস্তবায়নে আমরা দৃঢ়ভাবে সোচ্চার থাকব

১️⃣ এলাকার শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ দখলদারি ও চাঁদাবাজিমুক্ত করা।
২⃣ এলাকার বিশিষ্টজনদের সম্পৃক্ত করে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসমূহ গণতান্ত্রিকভাবে পরিচালনা করা।
৩⃣ রাস্তা-ঘাট, বাজার, পরিবহনসহ সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ; কাঁচাবাজার ও হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ।
৪⃣ নারী ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে স্থানীয় নাগরিকদের নিয়ে আঞ্চলিক কমিটি ও নিয়মিত পরিদর্শন ব্যবস্থা গড়ে তোলা।
৫⃣ কর্মজীবী নারীদের জন্য ডরমিটরি, শিশুদের ডে-কেয়ার সেন্টার এবং প্রবীণদের জন্য আবাসন ও বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা।
৬⃣ শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের জন্য আবাসন, রেশন, চিকিৎসা ও শিক্ষার অধিকার নিশ্চিত করা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102