বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশ পুনর্গঠনে বাধা দিলে ফ্যাসিবাদের দায় বিরোধী দলকেই নিতে হবে: সাবেক কাউন্সিলর খোরশেদ  জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শাহরিয়ার চৌধুরী ইমনের বিনম্র শ্রদ্ধা  ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বীর শহীদদের প্রতি ডাঃ মজিবুর রহমানের শ্রদ্ধা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে সকল বীর শহীদদের প্রতি এড. আসমা হেলেন বিথী’র গভীর শ্রদ্ধা নিবেদন  ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি টিটু ঢালি’র গভীর শ্রদ্ধা ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস: বীর শহীদদের প্রতি মহানগর বিএনপি নেতা শিপলুর বিনম্র শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহানগর বিএনপি নেতা রেজা রিপন  নারায়ণগঞ্জ শিল্প অঞ্চল গাছ রোপন অত্যান্ত জরুরী:  সরকারি গাড়িচালক সমিতির বৃক্ষরোপণ কর্মসূচিতে- অধ্যাপক মামুন মাহামুদ 

মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ফতুল্লায় বিগ ব্যাশ ক্রিকেট লীগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহিদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ 🪪

ফতুল্লার খালপাড় ছাত্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘বিগ ব্যাস ক্রিকেট লীগ সিজন–১২’-এর ফাইনাল খেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত ২৩ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টায় খালপাড় এলাকায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ শহিদুল্লাহ বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও সকল প্রকার নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একটি সুস্থ ও সবল জাতি গঠনে মাঠের লড়াইয়ের কোনো বিকল্প নেই। আমি সবসময়ই তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করি এবং তাদের যেকোনো ভালো উদ্যোগে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রাজনৈতিক প্রসঙ্গে টেনে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে ‘খেজুর গাছ’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান, মাদকমুক্ত রাগ কলাবাগান থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সোহেল মোল্লা এবং এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুরো আয়োজনের নেপথ্যে ছিলেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাব্বি। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিএনপির তাঁত, মৎস্য ও উপজাতি বিষয়ক সম্পাদক মোঃ রবিন খান, রাজধানী বোর্ড মিলের পরিচালক কবিরুল হক রনি এবং ইউনিটির এন্টারপ্রাইজের পরিচালক ফরহাদ খান।

মোহাম্মদ বাপ্পি আহমেদ ও রাকিবুল হাসানের সুশৃঙ্খল সঞ্চালনায় অনুষ্ঠানটি শেষ হয় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। স্থানীয় এলাকাবাসী ও ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102