শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

নগরীতে মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪
​নারায়ণগঞ্জ ৫ আসনের (এমপি) পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ এর উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে শহরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ন্যায় ও ইনসাফের প্রতীক “দাড়ি পাল্লা”-তে ভোট দিয়ে একটি সুন্দর ও ইসলামি বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগটি নারায়ণগঞ্জ শহরের টানবাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে ডাইলপট্টি, সুতারপাড়া, বংশালরোড, নিমতলা, নিতাইগঞ্জ, বি.কে রোড, আরকে দাস রোড, খোয়ারপট্টি, বি.দাস রোড হয়ে কেরোসিন ঘাট মসজিদে এসে শেষ হয়। রাস্তার দু’পাশে সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানান।
গণসংযোগে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, ​”আপনারা যদি ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি পাল্লায় ভোট দেন, তাহলে সরকারি কোষাগারের টাকা কারও পকেটে যাবে না। চাঁদাবাজি, জুলুম-নির্যাতন বন্ধ হবে।”
​তিনি দেশের অগ্রগতি ও একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য জনগণকে ইসলামী দলকে ভোট দেওয়ার অনুরোধ জানান। তাঁর ভাষ্যে, “এবার সময় এসেছে দেশকে এগিয়ে নেওয়ার। আপনারা একটি সুন্দর বাংলাদেশ দেখতে ইসলামী দলকে ভোট দিবেন, তাহলে আল্লাহর জমিনে কোরআনের আইন চালু হবে।”
​মাওলানা মইনুদ্দিন আহমাদ আরও অভিযোগ করেন যে, বিগত ১৬-১৭ বছর ধরে মানুষ সঠিকভাবে দ্বীন-ধর্ম পালন করতে পারেনি এবং আলেম সমাজ নির্যাতিত হয়েছেন। তিনি বলেন, “এদেশে যেনো আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, এজন্য আমাদের সোচ্চার হতে হবে। বাংলাদেশে জামায়াতে ইসলামীকে কোরআনের আইন চালু করার জন্য, কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য ভোট দিবেন।”
এসময় গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, সাংগঠনিক সদর পূর্ব থানার আমীর মাওলানা মাহাবুবুর রহমান মল্লিক, সদর পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ সারোয়ারুল ইসলাম খান সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102