মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান

“ষড়যন্ত্র ছিল, আছে এবং চলবে—কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি: মান্নান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ 🪪

ষড়যন্ত্রের বেড়াজাল উপেক্ষা করে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, “ষড়যন্ত্র ছিল, আছে এবং চলবে—কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না। ধানের শীষের প্রচারণা আজ তৃণমূলে জনপ্রিয়তার ঢেউ তুলেছে।”

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের মনোনয়ন ও স্থানীয় নেতাকর্মীদের সমর্থনের বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “দল আমাকে যে মূল্যায়ন করেছে, সেই মূল্যায়ন মূলত সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতেই এসেছে। বিএনপির দুঃসময়ে আমি সকল নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি জোগাচ্ছে। আপনাদের এই ঐক্যই আমাদের মূল শক্তি।”

এ সময় তিনি রাষ্ট্রকাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন, “বিএনপির ৩১ দফা মূলত জনগণের হৃত অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা। এই দফা বাস্তবায়নের লড়াইয়ে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনারা ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি তারেক রহমানকে উপহার দেবেন।”

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, বিএনপি নেতা মাসুম রানা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। এছাড়াও উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, সফিউল আলম বাচ্চু, মোহাম্মদ আলী, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান, আলিনুর বেপারী ও পৌর বিএনপি নেতা সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে অংশ নেন।

সমাবেশ চলাকালে উপস্থিত জনতার করতালিতে পুরো মাঠ বারবার মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করে বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র দিয়েই থামানো সম্ভব নয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102