শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২০৪ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আজ ১৪ নভেম্বর শুক্রবার বাদ জুমা ডিআইটি চত্বর থেকে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ ৫দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।

মিছিলে আরো উপস্থিত ছিলেন জেলার সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর সেক্রেটারি সুলতান মাহমুদ, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক আহমেদ মুন্সী , ছাত্র আন্দোলন মহানগর সভাপতি শাহীন আদনান প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই সনদ এর আইনিভিত্তি সহ জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোন একপক্ষকে খুশি করার জন্য একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ঘোষণা আসছে। আমরাও স্পষ্ট বলে দিতে চাই, একই দিনে দুইটা সম্ভব নয়। অবশ্যই আগে গণভোট হতে হবে।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করার জন্য কেন্দ্র থেকে যেকোনো কর্মসূচি দিলে সেটা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102