শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

মাসুদুজ্জামানের পক্ষে ভোট চাইবে মহিলা দল: দিলরা মাসুদ ময়না

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১০ 🪪

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ক্যাফেটেরিয়ায় আজ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নার সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করার দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে দিলারা মাসুদ ময়না বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণা আমরা দীর্ঘ এক বছর ধরে পরিচালনা করেছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে ধানের শীষের যাকে দল মনোনয়ন দিয়েছেন, তার সঙ্গে মহিলা দলের সব নেত্রীকে নিয়ে আমরা কাজ করবো। ইনশাআল্লাহ, মাসুদুজ্জামান মাসুদ ভাইকে জয়ের মুকুট পরিয়ে ধানের শীষকে বিজয়ী করবো।”

তিনি আরও বলেন, “আপনারা সব ওয়ার্ডে, সব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মা–বোনদের কাছে ভোট চাইবেন। ৩১ দফায় নারীদের নিয়ে যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো ভোটারদের বুঝিয়ে বলবেন। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আজকের মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ নির্দেশনা আলোচনা হয়েছে, সেগুলো কঠোরভাবে পালন করবেন এবং মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের জন্য ভোট চাইবেন।”

দিলারা মাসুদ ময়না মাসুদুজ্জামান মাসুদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা মাসুদ ভাইয়ের কাছে কিছু চাই না। শুধু চাই তিনি যেন নারায়ণগঞ্জ মহানগরের নারী নেতৃবৃন্দকে সম্মান দেন, পাশে থাকেন, খোঁজখবর নেন এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করেন। এতে জাতীয়তাবাদী দল আরও শক্তিশালী হবে। আমরা মাসুদ ভাইয়ের জন্যও কাজ করব, বিএনপির জন্যও কাজ করব। পাশাপাশি তার প্রতি অনুরোধ, মহানগরের প্রত্যেক নেতাকর্মীর পাশে দাঁড়াবেন এবং তাদের মূল্যায়ন করবেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কিশোর দলের সভানেত্রী লিপি খন্দকার, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দীপালী আক্তার, ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী লিপি আক্তার, গোগনগর ইউনিয়ন মহিলা দলের সভাপতি পপি হোসেন, ১৮ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী বন্যা আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমি আক্তার, সালমা আক্তারসহ আরও অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102