শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

বাবুল ভাই মাঠে আছেন, জনগণের সঙ্গে আছেন—দল নিশ্চয়ই তা মূল্যায়ন করবে: হাবিব 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩২৩ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আজ রবিবার নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু জাফর বাবুলের নেতৃত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

বিকেলে শহরের মন্ডলপাড়া থেকে শুরু হয়ে বাবুরাইল, বেপারীপাড়া, দেওভোগ, আখড়া, জিউস পুকুর, নন্দীপাড়া ও বোয়ালিয়া খাল এলাকায় দিনব্যাপী এই গণসংযোগ চলে। এসময় নেতাকর্মীরা জনগণের হাতে তারেক রহমানের ৩১ দফার বিস্তারিত বিবরণ সম্বলিত লিফলেট তুলে দেন এবং এর গুরুত্ব ব্যাখ্যা করেন। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগের শুরুতেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, “বাবুল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব দিক বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত নেবেন।” তিনি আরও যোগ করেন, “জনগণ যাকে চায়, যিনি নির্ভেজালভাবে সংগঠনের সঙ্গে আছেন, তিনিই মনোনয়ন পাবেন।”

হাবিবুর রহমান হাবিব চলমান ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটে জয় আনতে পারবেন যিনি, তাকেই দল মনোনয়ন দেবে। বাবুল ভাই মাঠে আছেন, জনগণের সঙ্গে আছেন—দল নিশ্চয়ই তা মূল্যায়ন করবে।”

কর্মসূচির অংশ হিসেবে আবু জাফর বাবুল বাবুরাইল এলাকায় একটি ক্রীড়া সংগঠনের ক্লাব উদ্বোধন করেন। এরপর তিনি নাসিকের সাবেক প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই কর্মসূচির মাধ্যমে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102