সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল: সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এ দলের যে আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে এবং আগামী নির্বাচনে আমাদের বিএনপিকে নিয়ে জনগণের কি ভাবনা আর বিএনপি আগামীতে নির্বাচিত হলে কি করবে, তার ধারনা প্রতিশ্রুতি দেওয়ার জন্যেই এই ৩১ দফা।

আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধুমাত্র বাংলাদেশে নয় বিশ্বেও এটা সমাদৃত হয়েছে। আমরা এই ৩১ দফাকে রাজনৈতিক ম্যানিফেস্টোন হিসাবে ব্যবহার করতে পারি।

‎শনিবার ( 0১ নভেম্বর ) বিকেল চারটায় নগরীর চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে নারায়ণগঞ্জ সদর থানা উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ পূর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, এই ৩১ দফার মাধ্যমে আমরা আগামী দিনে নারায়ণগঞ্জসহ সারা বাংলাদেশ পরিচালিত করব। এবং দেশে মানবাধিকার এবং আইনের শাসন থেকে শুরু করে ভোটার অধিকার প্রতিষ্ঠিত করব। সকল ক্ষেত্রে আমরা গণতন্ত্রকে চর্চা করব। বিএনপিতে আমরা সবাই সুশৃংখল। এই সুশৃংখলা,আমাদের নেতা তারেক রহমানের মূল বৈশিষ্ট্য। তার এ বৈশিষ্ট্যকে ধারণ করে করেই আমরা আগামীতে চলবো।

‎নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

‎আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, আলমগীর হোসেন চঞ্চল, মাকিত মোস্তাকিম শিপলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102