মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গত ১৫ বছর আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে: এড.সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বার্তা নিয়ে তারা জনগণের কাছে এসেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ২৭নং ওয়ার্ডের বঙ্গশাসন এলাকায় আয়োজিত বন্দর থানা অন্তর্গত ২৭নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০২৩ সালের ১৩ জুলাই ঘোষিত বিএনপির এই ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, “আওয়ামী লীগ দেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়েছিল। দেশের আইন বিভাগ, বিচার বিভাগসহ সকল সেক্টরকে তারা দলীয়করণ করেছিল। ফলে দেশে আইনের কোনো শাসন ছিল না, রাষ্ট্রের সকল সেক্টরকে তারা নিজেদের মতন করে অঙ্গসংগঠনের ন্যায় পরিচালনা করছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “দেশের গণতন্ত্র ছিল না, দেশের মানুষ নিজেদের ভোট প্রয়োগ করতে পারত না।” এমন পরিস্থিতিতে তারেক রহমান দেশ-বিদেশের কূটনীতিবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। এই বার্তা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

এড. সাখাওয়াত হোসেন খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আওয়ামী লীগ দেশে যে দুর্নীতি করেছে তা আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তা আর বাংলাদেশে করতে দেওয়া হবে না। গত ১৫ বছর আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে আপনাদেরকে ভোট দিতে দেয়নি, সেই গণতন্ত্রকে তারেক জিয়ার নেতৃত্বে আমরা আপনাদেরকে ফিরিয়ে দিতে চাই।” তিনি আরও উল্লেখ করেন যে, আগামী দিনে দেশের নির্মাণ ব্যবস্থা কেমন হবে, নারীদের অধিকার থেকে শুরু করে সর্বক্ষেত্রে কি উন্নয়ন হবে, সে সকল বিষয় ৩১ দফায় উপস্থাপন করা হয়েছে।

বিএনপি জনগণের বন্ধু হতে এসেছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “যদি কোনো বিএনপি নেতাকর্মী এখানকার জনগণকে কষ্ট দেয়, আর যদি কোনো নেতাকর্মী সন্ত্রাসী, চাঁদাবাজি, অন্যের সম্পত্তি দখল ও মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তাদের স্থান বিএনপিতে নাই। তাদেরকে বিএনপিতে স্থান দেওয়া হবে না।”

তিনি স্মরণ করিয়ে দেন, ইতোপূর্বে তারেক রহমান সাড়ে ৬ হাজার বিএনপি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছেন। ভবিষ্যতেও এ ধরনের অপকর্মের সাথে জড়িতদের বহিষ্কারের পাশাপাশি জেলখানায় বন্দী করা হবে বলে তিনি সতর্ক করেন। তিনি সকল নেতাকর্মীকে তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানান এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে তাকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন।

২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ এবং বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। এছাড়াও বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জুর আলম, সহ-সভাপতি মো. রিগ্যান, মো. আমানত, মো. আমির, সহ সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102