মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দাঁড়িপাল্লার ভোট বিপ্লব হবে-মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ 🪪
ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ৭ অক্টোবর বাদ আসর মঙলবার শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু করে  বিবি রোড হয়ে ডি আইটি মার্কেট এলাকায় ব্যাপক গণসংযোগ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ। শত শত নেতা কর্মীকে এ সময় ৪ ও ৫ আসনের এমপি প্রার্থীদের নির্বাচনী প্লে কার্ড প্রদর্শন করতে দেখা যায়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর এবং নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
শতাধিক নেতাকর্মী নিয়ে আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক,  মহানগরী মজলিসে শুরা সদস্য ফরিদ উদ্দিন আহমাদ প্রমূখ।
এসময় মাওলানা আবদুল জব্বার বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে  দেশের মানুষ জামায়াতের প্রতি তাদের ভালোবাসা আরো বাড়িয়ে   দিচ্ছে । দেশের জনগন তাদের প্রকৃত নেতৃত্ব বেছে নিতে পারবেন। আমরা মনে করি পি আর পদ্ধতিতে নির্বাচন  হলে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে। ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লার ভোট বিপ্লব হবে ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102