বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি: এড. টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪২ 🪪
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার অন্তর্গত ২০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান।
প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান বলেন আজকের এই কর্মীসভা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যে কঠিন সময় আসছে, তাতে প্রতিটি নেতাকর্মীকে জনগণের আরও কাছাকাছি যেতে হবে। ২০ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হচ্ছেন এই এলাকার আশা ও বিশ্বাসের প্রতীক। আপনাদের কাজ হবে মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো, তাদের কথা শোনা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মনে রাখবেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে।
আগামী নির্বাচনে আমাদের মূল শক্তি হবে জনগণ। তাই এখন থেকেই প্রত্যেকে নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ান। প্রতিটি পরিবারে যান, তাদের বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা জানান। মানুষকে বোঝান এই কর্মসূচি জনগণের মুক্তি ও রাষ্ট্রের কাঠামো পুনর্গঠনের রূপরেখা।
তিনি আরো বলেন, আজ বৃষ্টি অপেক্ষা করে আমরা থেমে নেই আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে  ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব জনগণের পাশে থাকবো আমরা কোনো সুবিধাভোগী রাজনীতি চাই না,চাই ত্যাগী, আদর্শবান কর্মী যারা মানুষের জন্য কাজ করবে, দলে ঐক্য রাখবে। মনে রাখবেন, মানুষের ভালোবাসাই আমাদের আসল পুঁজি।
আজ থেকেই সবাই অঙ্গীকার করুন আমরা জনগণের ঘরে ঘরে পৌঁছে যাব, ভোটারদের পাশে থাকব, এবং আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২০ নং ওয়ার্ডের সমস্ত নেতাদেরকে বলে যাচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব আপনারা নিজেরা নিজের মধ্যে যেকোনো হিংসা বিদ্বেষ এবং দ্বন্দ্ব আছে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন যেন অন্য কোন দল অন্য কোনো ফ্যাসিবাদ সুযোগ সন্ধানীরা আপনার আমার, কষ্টের ফসল যেন ছিনিয়ে নিতে না পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিল্লুর রহমান। সাধারণ সম্পাদক মনির পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান।
সভায় বক্তারা বলেন, বর্তমান দুঃশাসন ও দুর্নীতিতে জর্জরিত রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠনের জন্য তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মীকে জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ মহানগর বিএনপির, যুগ্ম আহ্বায়ক, ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি, সভাপতি মোঃ মাসুদ রানা। বন্দর থানা বিএনপির সভাপতি, আলহাজ্ব শাহেন-শাহ আহমেদ। অসাধারণ সম্পাদক বন্দর থানা বিএনপির নাজমুল হক রানা। সহ মহানগর এবং বন্দর থানার অনেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102