বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থামেনি, রাজপথ পাহারা দিন’: বন্দরে এড. টিপু ​নারায়ণগঞ্জে বাংলার শিরোনামের উদ্যোগে দিনব্যাপী উন্নয়ন সাংবাদিকতা কর্মশালা অনুষ্ঠিত মহানগর কৃষকদল নেতা ফারুক মালের মৃত্যুতে এড. টিপু’র গভীর শোক বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া  সন্ত্রাসবিরোধী মামলা থেকে রেহাই পেতে,আ’লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ঘনিষ্ঠ সহযোগী আলেকের দেন দরবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির নগরীর গলাচিপার বাসিন্দা ও কৃষকদল নেতা ফারুক মালের ইন্তেকাল পরিবার কল্যাণ কর্মীদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ আপনাদের আচরণ ও কর্মকাণ্ড দেখেই মানুষ বিএনপিকে বিচার করবে: এনিডিএ চেয়ারম্যান রাজীব জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে না’গঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের খাবার বিতরণ 

না’গঞ্জ জেলা প্রশাসকের আহবানে গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ 🪪

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভা আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার শুভ উদ্বোধন করেন। তিনি দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতার সাথে আইনের আওতায় সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করার এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঈমা ইসলাম, উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন); আসাদুজ্জামান সরকার, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; ভিকারুন নেছা, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর; জনাব মোঃ আতিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত); এবং জনাব মো শাহাদাত হেসেন, প্রজেক্ট এ্যানালিস্ট, ইউএডিপি।

এছাড়াও, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁর বক্তব্যে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দ্রুত ও কার্যকরভাবে বিচার প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও জনমুখী করার উপর জোর দেন। তিনি আরও বলেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম এবং এর সঠিক বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

উপস্থিত বক্তারাও গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে নিজেদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। সভা শেষে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102