মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ

না’গঞ্জ সদর উপজেলার ওএমএস ডিলার নিয়োগে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪জন ওএমএস ডিলার নিয়োগের লক্ষ্যে উন্মুক্ত লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ নারায়ণগঞ্জ সদর এর আয়োজনে এ উন্মুক্ত লটারী’র আয়োজন করা হয়। উন্মুক্ত লটারীতে সদর উপজেলার বিসিক ১নং গেইট, শিবু মার্কেট, হাটখোলা মোড় ও পঞ্চবটি মোড় এলাকার বিক্রয় কেন্দ্র

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, এসিল্যান্ড (ফতুল্লা) মো. আসাদুজ্জামান নূর, এসিল্যান্ড ( সিদ্ধিরগঞ্জ) দেব জানি কর, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এমদাদুল ইসলাম সিকদার, খাদ্য পরিদর্শক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।

লটারী কার্যক্রমে সদর উপজেলার বিসিক ১নং গেইট অঞ্চলে মিনা বেগম, শিবু মার্কেট অঞ্চলে কেএম হারুনুর রশীদ, হাটখোলা মোড় অঞ্চলে জামিলা আক্তার ও পঞ্চবটী মোড় অঞ্চলে শরীফ আহাম্মেদ মোট ৪জন ওএমএস ডিলার হিসেবে বিজয়ী হয়েছেন।

এসময় ইউএনও তাছলিমা শিরিন বলেন, সাধারণ মানুষের মাঝে সরকারি সেবাগুলো সঠিকভাবে পৌঁছাতে সকলে নিজ দায়িত্বে কাজ করবেন। ওএমএস ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্তরা জনসাধারণের সেবায় সুনামের সাথে কাজ করবেন প্রত্যাশা করি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102