মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রেজা রিপন নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলে আন্ত: শ্রেনী ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত টিসিবি ডিলারে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই-দিপু এসএসসি উত্তীর্ণদের অভিনন্দন জানালেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আতাউর রহমান জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যকে সেলাই মেশিন উপহার দিল সদর উপজেলা প্রশাসন বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া ও খিচুড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০৭ 🪪
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর ১২নং ওয়ার্ডের উদ্যোগে মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ করা হয়। 
সোমবার ২ জুন বিকালে নারায়ণগঞ্জ শহরের অক্টো অফিস ওসমানী স্টেডিয়াম মেইনগেইট প্রাঙ্গন এলাকায় এ মিলাদ, দোয়া ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, , নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ১২নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, যুব দল নেতা মোঃ জুয়েল, মোঃ মাসুম, মোঃ কালু প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরিশেষে দুঃস্থ ও অসহায়দের মাঝে রান্না খাবার খিচুড়ি বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102