শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

সরকারি তোলারাম কলেজে ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ব্যতিক্রমী সহায়তা উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৮৮ 🪪

৩১ মে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি তোলারাম কলেজে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। এই উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখা আয়োজন করে ফ্রি ভর্তি সহায়তা ডেস্ক, যা সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলেছে।

ভর্তির সময়সূচি ঘোষণার পরপরই সংগঠনটি কলেজের সকল পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে এবং যথাযথ প্রস্তুতি নেয়। পরীক্ষার দিন সকাল থেকেই স্বেচ্ছাসেবক টিম পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে সক্রিয় থাকে।

এই সহায়তা ডেস্কের নেতৃত্বে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন, যিনি পুরো কার্যক্রমের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেস্কের সার্বিক খোঁজ খবর নিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচএম শাহীন আদনান, সহ-সভাপতি মুহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাশেম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষার্থীদের সুবিধার্থে এখানে মোবাইল, ব্যাগ, স্মার্ট ঘড়ি ইত্যাদি জমা রাখার ব্যবস্থা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি পানি, কলম ও সংগঠনের প্রকাশনা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়।

বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের জিনিসপত্র সংরক্ষণের জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ কলেজ রোডে আগুন লাগলে স্বেচ্ছাসেবক টিম তা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে, যা উপস্থিত জনসাধারণের প্রশংসা কুড়ায়।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সকল মালামাল সুন্দর ও সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। স্বেচ্ছাসেবকরা ট্রাফিক ও ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কেন্দ্র ঘুরে ঘুরে শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।

কর্মসূচি শেষে শাহ্ মুহাম্মদ ছগির হোসেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং মহানগরের নেতৃবৃন্দ, কলেজ শাখার সহ-সভাপতি মুহাম্মদ বায়জিদ সিকদার, সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম মৃদুল সহ সকল দায়িত্বশীল, স্বেচ্ছাসেবক টিমসহ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই হেল্প ডেস্ক সফল করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, “যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। যারা আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।”

এই মানবিক ও সংগঠিত উদ্যোগটি কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গভীর সন্তুষ্টি ও প্রশংসা অর্জন করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102